রাজধানীতে মাদক কারবারির অভিযোগে আটক ৬০
প্রতীকী ছবি
রাজধানীর বিভিন্ন এলাকা মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে থেকে ৬০ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ ।
রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
আটকের সময় তাদের হেফাজত থেকে এক হাজার ৯৭২ পিস ইয়াবা, ১৪ গ্রাম হেরোইন, ৮৮ কেজি ১২৫ গ্রাম গাঁজা, ৪৭ বোতল দেশী মদ, ৪৪.৪০ গ্রাম আইস ও ২৯টি নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৮টি মামলা রুজু হয়েছে।