ইরানের বিক্ষোভের সমর্থনে নারীদের সমাবেশে তালেবানের ফাঁকা গুলি

ইরানের বিক্ষোভের সমর্থনে নারীদের সমাবেশে তালেবানের ফাঁকা গুলি

ইরানের বিক্ষোভের সমর্থনে নারীদের সমাবেশে তালেবানের ফাঁকা গুলি

ইরানের নৈতিকতা পুলিশের হেফাজতে এক নারীর মৃত্যুকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া বিক্ষোভের সমর্থনে আফগানিস্তানে বৃহস্পতিবার নারীদের আয়োজিত একটি সমাবেশে তালেবান বাহিনী ফাঁকা গুলি ছুঁড়েছে।খবর এএফপি’র।

এক সংবাদদাতা জানান, কাবুলে ইরান দূতাবাসের সামনে আফগানিস্তানের প্রায় ২৫ নারী এ বিক্ষোভ-সমাবেশে অংশগ্রহণ করেন। এ সময় তাদের ইরানের প্রতিবাদ বিক্ষোভে ব্যবহার করা একই ধরনের শ্লোগান দিতে দেখা যায়। তারা চিৎকার করে বলতে থাকে ‘নারী, জীবন, স্বাধীনতা! পরে তালেবান বাহিনী আকাশে গুলি ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে।

সূত্র : বাসস