সুপ্রিমকোর্টে নেটওয়ার্ক বিভ্রাট প্রতিকারে মোবাইল অপারেটরদের লিগ্যাল নোটিশ

সুপ্রিমকোর্টে নেটওয়ার্ক বিভ্রাট প্রতিকারে মোবাইল অপারেটরদের লিগ্যাল নোটিশ

সুপ্রিমকোর্টে নেটওয়ার্ক বিভ্রাট প্রতিকারে মোবাইল অপারেটরদের লিগ্যাল নোটিশ

সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে সব মোবাইল অপারেটরের বিরামহীন নেটওয়ার্ক চালু রাখতে সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে লিগ্যাল নোটিশটি পাঠিয়েছেন সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ূন কবির পল্লব।

পল্লব বলেন, সুপ্রিমকোর্ট একটি গুরুত্বপূর্ণ জায়গা। এখানে বিচারপতি, আইনজীবী, বিচারপ্রার্থী ও গণমাধ্যমকর্মী সবাই আসেন। তারা জরুরি মুহূর্তে ফোন করে কাউকে পাচ্ছেন না। এমন বাস্তবতায় আমরা লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। আশা করছি, নোটিশের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে। আগামী ১২ ঘণ্টার মধ্যে সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক সংযোগ চালু করা না হলে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি।নোটিশের অনুলিপি পাঠানো হয়েছে বিটিআরসি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের।

পল্লব জানান, কোর্ট এলাকার সব জায়গায় মোবাইল নেটওয়ার্ক সংযোগ পুনঃস্থাপন এবং বিরামহীনভাবে চালু রাখার জন্য বিটিআরসি এবং গ্রামীণফোনসহ সব অপারেটর কোম্পানিকে এই আইনি নোটিশটি পাঠানো হয়েছে।
সূত্র : বাসস