পুড়ে ছাই চার দোকান, ৩০ লাখ টাকার ক্ষতি

পুড়ে ছাই চার দোকান, ৩০ লাখ টাকার ক্ষতি

প্রতীকী ছবি

সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার ধানগড়া বাজারের আগুনে পুড়ে চারটি দোকান ছাই হয়ে গেছে। এ সময় প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা। রোববার (৬ নভেম্বর) রাত আড়াই টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাতে ধানগড়া গোলচত্তর এলাকার একটি মুদি দোকানে প্রথমে ধোঁয়া দেখা যায়। এ সময় মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। পরে অগ্নিকাণ্ডে দোকানে থাকা একটি মোটরসাইকেল, কম্পিউটার ও বিভিন্ন জিনিস পুড়ে ছাই হয়ে গেছে। তবে সংবাদ পেয়ে একটি ফায়ার সার্ভিসের ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে রায়গঞ্জ পৌর মেয়র আব্দুল্লাহ আল-পাঠান জানান, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ ছাড়িয়ে যেতে পারে।