বিশ্বকাপের দল ঘোষণা জার্মানির
সংগৃহীত
আসন্ন কাতার বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে জার্মানি। তবে সেই দরে জায়গা পাননি লুকাস নেমেচা, রানি খেদিরা, মার্কো রেউস ও ফ্লোরিয়ান ভির্টজ। প্রত্যেকেই কমবেশি ইনজুরিতে ভুগছেন বলেই এবারের বিশ্বকাপে খেলার সৌভাগ্য হলো না এই খেলোয়াড়দের। এছাড়া দলে জায়গা হয়নি ম্যাটস হামেলস ও রবিন গোসেন্সেরও। তবে হান্সি ফ্লিকের দলে জায়গা করে নিয়েছেন জার্মানির ২০১৪ বিশ্বকাপের নায়ক মারিও গোটশে,১৭ বছর বয়সী ইউসুফ মৌকোকো এবং নিকোলাস ফুলক্রুগ। ২০১৭ সালের পর এই প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন মারিও গোটশে।
গোলকিপার :ম্যানুয়াল নয়্যার ,কেভিন ট্র্যাপ মার্ক আন্দ্রে, টের স্টেগান
ডিফেন্ডার :আর্মেল বেলা-কোচেপ ,ম্যাথিয়াস গিন্টার ,ক্রিশ্চিয়ান গুন্টার ,থিলো কেহরার ,লুকাস ক্লোস্টারম্যান ,ডেভিড রাউম ,এন্টোনিও রুডিগার ,নিকোলাস সুলে ,নিকোলাস স্ক্লোটারব্যাক
মিডফিল্ড :জুলিয়ান ব্রান্ডট ,লিওন গোরেতজা ,মারিও গোটশে ,ইলকায়ে গুন্ডোগান ,কাই হাভার্টজ ,জশুয়া কিমিখ
,জামাল মুসিয়ালা ,টমাস মুলার
অ্যাটাক :কারিম আদিয়েমি ,নিকোলাস ফুলক্রুগ ,সার্জ গেন্যাব্রি ,জোনাস হফম্যান ,ইউসুফ মৌকোকো,লেরয় সানে