হাসপাতাল থেকে বাসায় ফিরলেন ফখরুল

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১৬ জানুয়ারি) রাতে হাসপাতাল থেকে বাসায় ফিরেন বলে মঙ্গলবার বেলা ১১টায় গণমাধ্যমকে নিশ্চিত করেন, বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন মির্জা ফখরুল। জামিনে মুক্ত হওয়ার পর চিকিৎসকের পারমর্শে স্বাস্থ্য পরীক্ষার জন্য রোববার (১৫ জানুয়ারি) তাকে হাসপাতাল ভর্তি করানো হয়। এখন তিনি বাসায় আছেন। শারীরিক অবস্থা আগের থেকে অনেক ভালো।