আজ থাকছে না শৈত্যপ্রবাহ

আজ থাকছে না শৈত্যপ্রবাহ

ফাইল ছবি

আজ কেটে যেতে পারে শৈত্যপ্রবাহ। গতকাল সোমবার দেশের চার জেলায় শৈত্যপ্রবাহ ছিল। তাপমাত্রার উন্নতি হওয়ায় এসব জেলা থেকেও শৈত্যপ্রবাহ প্রশমিত হতে পারে বলে আবহাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে। তবে সামনের সপ্তাহে বৃষ্টি হলে আবার কিছুটা শীত অনুভূত হতে পারে।

গতকাল দেশের সর্বনি¤œ তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৮.২ ডিগ্রি সেলসিয়াস। এর বাইরে দেশের সর্বত্রই সর্বনি¤œ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল। আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা বেড়ে যাওয়ার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। এ ছাড়া গতকাল সারা দেশেই সর্বোচ্চ ও সর্বনি¤œ তাপমাত্রার মধ্যে ব্যবধান দ্বিগুণ অথবা এর চেয়ে বেশি ছিল। ফলে দেশের বেশির ভাগ স্থানেই তাপমাত্রা বেশ সহনীয় ছিল।

আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল রংপুর বিভাগের নীলফামারী, কুড়িগ্রাম ও পঞ্চগড় জেলা এবং সিলেট বিভাগের মৌলভীবাজারে মৃদু শৈত্যপ্রবাহ ছিল। গতকাল বিকেলে মৌলভীবাজার ও পঞ্চগড়ের নি¤œ তাপমাত্রা শৈত্যপ্রবাহের মতো ছিল। এর বাইরে অন্য সব জেলায় সর্বনি¤œ তাপমাত্রা ১০ থেকে ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজো দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে। কুয়াশা পুরোপুরি কেটে গেলে তাপমাত্রা আরো বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজার, সীতাকুণ্ড ও সন্দ্বীপে ৩০ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় সর্বোচ্চ ও সর্বনি¤œ তাপমাত্রা ছিল ২৭.৫ ও ১৫.২ ডিগ্রি সেলসিয়াস।

তেতুঁলিয়ায় সর্বনি¤œ ৮.২ ডিগ্রি
পঞ্চগড় প্রতিনিধি জানান, পঞ্চগড়ে গতকাল ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গত ১০ দিন ধরে পঞ্চগড়ে শৈত্যপ্রবাহ চলছে। অবশ্য গতকাল সোমবার সন্ধ্যার দিকে তেঁতুলিয়া আবহাওয়া অফিস সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করে ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এ দিকে জেলার শ্রমজীবী মানুষ তীব্র শীতে সকালে কাজে যেতে পারছে না। এরপরও পরিবারের সদস্যদের দু’বেলা খাবার আর কিস্তির টানে ঠাণ্ডা উপেক্ষা করে তাদের কাজে যেতে হচ্ছে। বাজারে শীতবস্ত্রের দোকানে এখনো ভিড়। প্রতিদিন সন্ধ্যা থেকে থেকে হিমেল বাতাস আর কুয়াশায় ঢেকে পড়ছে চার পাশ। পুরনো কাঁথা, চট গায়ে দিয়ে শীত নিবারণের চেষ্টা চালাচ্ছেন শীতার্ত মানুষ।

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, গতকাল সোমবার তাপমাত্রা ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আমাদের ভাষায় যেটাকে মাঝারি শৈত্যপ্রবাহ বলা হয়। তবে গত দুই দিন ধরে দিনভর কড়া রোদ থাকায় ঠাণ্ডা তেমন একটা বাড়েনি।