যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আকরাম, সেক্রেটারী ফরহাদ
যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আকরাম, সেক্রেটারী ফরহাদ
সাংবাদিক ইউনিয়ন যশোর (জেইউজে)’র দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন চ্যানেল আই এর জেলা প্রতিনিধি ও স্থানীয় দৈনিক লোকসমাজ পত্রিকার স্টাফ রিপোর্টার আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ৭১ টিভি’র জেলা প্রতিনিধি এস এম ফরহাদ।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি ও স্থানীয় দেনিক গ্রামেরকাগজ পত্রিকার চিপ রিপোর্টার এম আইউব এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন দৈনিক স্পন্দনের রিপোর্টার গোলাম মোস্তফা মুন্না। ১৭ জুন শনিবার দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব যশোরে আয়োজিত নির্বাচনে ৫৯জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক লোকসমাজের সিনিয়র রিপোর্টার বিএম আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) গালিব হাসান পিল্টু, দপ্তর সম্পাদক (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) জুবায়ের আহমেদ, কোষাধ্যক্ষ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) এম এ আর মশিউর ও নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন প্রবীন সাংবাদিক মোস্তফা রুহুল কুদ্দুস।
উৎসব মুখোর পরিবেশে প্রেসক্লাব যশোরে সকাল থেকে বেলা ২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর ভোট গননা শেষে ফলাফল ঘোষনা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আহসান কবীর।