রাজধানীতে অভিযান চালিয়ে ৪৫ জনকে গ্রেপ্তার

রাজধানীতে অভিযান চালিয়ে ৪৫ জনকে গ্রেপ্তার

প্রতীকী ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।রোববার (১৬ জুলাই) সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শনিবার (১৫ জুলাই) ভোর ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ৯২৯ পিস ইয়াবা, ১১ কেজি ৩৩০ গ্রাম গাঁজা, ১১০ গ্রাম হেরোইন, ৪ লিটার দেশি মদ ও ৫০টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা দায়ের করা হয়েছে।