কিডনি কেনা-বেচা চক্রের মূলহোতাসহ আটক ৫

কিডনি কেনা-বেচা চক্রের মূলহোতাসহ আটক ৫

ফাইল ছবি

দেশে সক্রিয় অবৈধভাবে কিডনি ক্রয়-বিক্রয় চক্রের অন্যতম মূলহোতা মো. আনিছুর রহমানসহ (২৯) পাঁচজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)।

বুধবার (১৯ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় অঙ্গীকারনামা এবং ভিকটিমের সঙ্গে চুক্তির অ্যাফিডেভিট কপি জব্দ করা হয়েছে।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।