ভারত থেকে ফিরলেন আটকা পড়া আরো ১২৮ বাংলাদেশী

ভারত থেকে ফিরলেন আটকা পড়া আরো ১২৮ বাংলাদেশী

ছবিঃ সংগ্রহীত

করোনাভাইরাসের কারণে ভারতে চলমান লকডাউনে আটকা পড়া বাংলাদেশীদের মধ্য আরো ১২৮ জন মঙ্গলবার দিল্লি থেকে দেশে ফিরেছেন। এ নিয়ে আকাশ পথে দুই ধাপে ২ হাজারের বেশি বাংলাদেশী দেশে ফিরলেন বলে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে। খবর  ইউএনবির

সূত্র জানায়, বাংলাদেশীদের ফেরাতে তৃতীয় ধাপ শিগগিরই শুরু হবে। নয়াদিল্লি, মুম্বাই ও কলকাতার বাংলাদেশ মিশনের সাথে সমন্বয় করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স স্পেশাল ফ্লাইট পরিচালনা করছে।

এর আগে গত ২ মে দুটি স্পেশাল ফ্লাইটে করে দিল্লি ও চেন্নাই থেকে ৩১৮ বাংলাদেশী ফিরে আসেন।

ভারতে ২৫ মার্চ থেকে শুরু হওয়া লকডাউনের কারণে বিভিন্ন শহরে আটকা পড়া অনেক বাংলাদেশি নয়াদিল্লি, মুম্বাই, কলকাতা, গৌহাটি ও আগরতলার বাংলাদেশ মিশনের সহায়তায় আকাশ ও সড়ক পথে দেশে ফিরেছেন। মিশন আটকা পড়া আরো বাংলাদেশীদের ফেরাতে তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে।