চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
প্রতিকী ছবি।
চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানা এলাকায় ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় সিডিএ ১ নম্বর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোবাশ্বেরা বেগম রানী (৫০) ফেনী সুধারাম থানার মৃত ইসমাইলের স্ত্রী
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক।
তিনি বলেছেন, সকালে ওই নারী রেল লাইনের ওপর বসে ছিলেন। দুপুর সাড়ে ১২টায় ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি আসতে দেখেও তিনি সরে আসেননি। ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।