কটিয়াদীতে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু 

কটিয়াদীতে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু 

প্রতিকী ছবি।

কিশোরগঞ্জের কটিয়াদীতে পুকুরে ডুবে মোহাম্মদ (৪), হালিমা (৮) এবং মৃত্তি (১০) নামে তিন শিশুর মৃত্যু হয়েছে।

মোহাম্মদ উপজেলার মসূয়া ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে, হালিমা দড়ি চরিয়াকোনা গ্রামের সুমন মিয়ার মেয়ে এবং মৃত্তি একই গ্রামের বাচ্চু মিয়ার মেয়ে।

 

জানা যায়, শনিবার সকালে বাড়ির নিকট পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায় মোহাম্মদ। দীর্ঘ সময় না পেয়ে তাকে খোঁজা খুজি করে। পরে তাকে পুকুরে ভাসতে দেখে পানি থেকে তুলে আনে। ততক্ষণে সে মৃত্যুও কুলে ঢলে পড়ে।

পৃথক ঘটনায় দুপুরে হালিমা ও মৃত্তি পুকুরে গোসল করতে নামে। এদের একজন পানিতে ডুবে যাচ্ছে দেখে অন্যজন জড়িয়ে ধরে দুইজনই পানিতে ডুবে গিয়ে বাঁচার চেষ্টা করে।

 

তাদেরকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।