হামাসের হাতে বন্দী ১২৬ ইসরাইলি : সেনাবাহিনী

হামাসের হাতে বন্দী ১২৬ ইসরাইলি : সেনাবাহিনী

হামাসের হাতে বন্দী ১২৬ ইসরাইলি : সেনাবাহিনী

গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে ১২৬ জন ইসরাইলি বন্দী রয়েছে বলে নিশ্চিত করেছে ইসরাইলি সেনাবাহিনী।গত সপ্তাহে দক্ষিণ ইসরাইলে ঢুকে হামলা চালানোর পর এসব ব্যক্তিকে পণবন্দী করে গাজার ক্ষমতায় থাকা ফিলিস্তিনের স্বাধীনতাপন্থী এ সংগঠনটি।

ইসরাইলের সেনাবাহিনী আরো জানিয়েছে, গত ৭ অক্টোবর হামলা শুরুর পর থেকে তাদের ২৭৯ জন সৈন্যকে হত্যা করেছে হামাস।ইসরাইলে সব মিলিয়ে ১ হাজার ৩০০ জন নিহত হয়েছে।অপরদিকে ইসরাইলের পাল্টা হামলায় ২ হাজার ৩০০ জনের বেশি গাজাবাসী নিহত হয়েছে।

লেবানন সীমান্ত বন্ধ করে দিয়েছে ইসরাইল
ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে, তারা লেবানননের সাথে তাদের উত্তরাঞ্চলীয় একটি সীমান্ত এলাকা বিচ্ছিন্ন করে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। সেখানে জনসাধারণের চলাচল সীমিত করে দেয়া হবে।

ওই এলাকায় প্রবেশে কড়া নিষেধাজ্ঞা থাকবে।সীমান্তবর্তী ওই এলাকাটি লেবাননভিত্তিক প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহর গুলি ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা স্বীকার করার পর এমন পদক্ষেপ নিচ্ছে ইসরাইলি কর্তৃপক্ষ। ওই হামলায় একজন নিহত এবং তিনজন আহত হয়েছে।

সূত্র : আলজাজিরা