করোনায় আরো ২ পুলিশ সদস্যের মৃত্যু
ছবি:সংগৃহীত
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ পুলিশের আরো দুই সদস্য মারা গেছেন বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
তারা হলেন এসআই এস এম মুকুল (৫৫) এবং কনস্টেবল মোঃ আবুল হোসেন আজাদ (৫১)। দু’জনেই ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন। এসআই মুকুল ইম্পালস হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের ২৬ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। সূত্র : বিবিসি