দক্ষিণ আফ্রিকায় ভবনধস: ৫ দিন পর একজনকে জীবিত উদ্ধার

দক্ষিণ আফ্রিকায় ভবনধস: ৫ দিন পর একজনকে জীবিত উদ্ধার

ছবিঃ সংগৃহীত।

দক্ষিণ আফ্রিকায় ভবনধসের পাঁচ দিন পর একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের মধ্য থেকে তাকে উদ্ধার করা হয়। মর্মান্তিক দুর্ঘটনাটিতে অন্তত ১৩ জন নিহত হয়েছেন।

গত সোমবার বিকেলের দিকে দক্ষিণ আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় শহর জর্জে একটি নির্মাণাধীন ভবন ধসে পড়ে। এরপর সেখানে আটকা পড়েন ৮১ জন।প্রাদেশিক প্রিমিয়ার অ্যালান উইন্ড এক্স বার্তায় বলেছেন, এটি একটি অলৌকিক ঘটনা।

উদ্ধার অভিযানের প্রধান কালিন ডিনের বলেন, আমরা যখন ধসে পড়া ভবনের নিচের দিকে যাই তখন শব্দ শুনতে পাই। এরপর ভারী যন্ত্রের ব্যবহার বন্ধ রাখি।উদ্ধারকারীরা আটকে পড়া ব্যক্তিকে ডাকলে তিনি সাড়া দেন। আটকে পড়া ব্যক্তি ইঙ্গিত দেন তার পা মূলত ধ্বংসস্তূপে আটকা পড়েছে।

এক পর্যায়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উদ্ধারকারীরা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে অভিযান চালিয়ে যান। কারণ ধ্বংসস্তূপ আরও নিচের দিকে নেমে যাচ্ছিল।ঘটনাস্থাল থেকে ৩০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ৩৮ জনের খোঁজ এখনো মেলেনি।