লোহাগড়ায় বজ্রপাতে কিশোরের মৃত্যু

লোহাগড়ায় বজ্রপাতে কিশোরের মৃত্যু

ফাইল ছবি।

নড়াইলের লোহাগড়ায় বজ্রপাতে মিরাজ মুন্সি (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (১২মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার লাহুড়িয়া ইউপির সরুশুনা গ্রামের ইছামতি বিলে এ ঘটনা ঘটে।

ওই গ্রামের সালাউদ্দিন শেখ জানান, বিপুল মুন্সির ছেলে মিরাজ বাড়ির পাশের ইছামতি বিলে কৃষি কাজ করছিলেন। এসময় বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনা ঘটলে মিরাজ গুরুতর আহত হয়ে পড়েন।

স্থানীয় ইউপি সদস্য মো. জাকির হোসেন জানান, আহত মিরাজ মুন্সীকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।