নাটোরে নারীর অধিকার ও সুশাসন শক্তিশালীকরণ সভা

নাটোরে নারীর অধিকার ও সুশাসন শক্তিশালীকরণ সভা

সংগৃহীত

নাটোরে নারীর অধিকার ও সুশাসন শক্তিশালীকরণে তরুণ সমাজ (যুক্ত) প্রকল্পের আওতায় উপজেলা নাগরিক সমাজ সংগঠনের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ মে) বেলা ১১টার দিকে নাটোর শহরের বড়হরিশপুর এলাকায় ডাকসো ফাউন্ডেশনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।সুনীল কুমার রায়ের সঞ্চলনায় অনুষ্ঠানে নাটোর সদর উপজেলার সিএসও সভাপতি শেফালী বিজলীসহ অন্য সদস্যরা বক্তব্য রাখেন।

এ আলোচনা সভায় বাল্য বিবাহ প্রতিরোধ, ওয়ার্ড সভা, জন্ম-মৃত্যু সনদ, জেন্ডার সমতা, উন্মুক্ত বাজেট, নারীবান্ধব বাজেট ও সব ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ নিশ্চিতকরণের বিষয়ে কথা হয়। 

এ সংলাপে ‘ডাসকো ফাউন্ডেশন’-এর ট্রেনিং অ্যান্ড অ্যাডভোকেসি অফিসার মাকসুদা খানম, বিভিন্ন কমিউনিটি থেকে আগত সিএসও সদস্য, ছাত্র-ছাত্রী, উপজেলা সিএসও সদস্য, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।