টি-টোয়েন্টি বিশ্বকাপের ৮ আসরের ১১ সেঞ্চুরিয়ান

টি-টোয়েন্টি বিশ্বকাপের ৮ আসরের ১১ সেঞ্চুরিয়ান

ফাইল ছবি

২০০৭ সালে মাঠে গড়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসর। দেখতে দেখতে শনিবার থেকে মাঠে গড়াতে যাচ্ছে সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপের নবম আসর। ২০০৭ থেকে ২০২২ পর্যন্ত অনুষ্ঠিত ৮ আসরে রেকর্ড হয়েছে ভুরি ভুরি। কিন্তু সেঞ্চুরি হয়েছে মাত্র ১১টি।

প্রথম আসরে প্রথম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করেন ক্রিস গেইল। ২০১৬ সালে তিনি হাঁকান আরও একটি সেঞ্চুরি। একমাত্র ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে একাধিক সেঞ্চুরি রয়েছে কেবল তার।

এছাড়া ব্রেন্ডন ম্যাককালাম ২০১২ সালে ব্যক্তিগত সর্বোচ্চ ১২৩ রানের ইনিংস খেলেন। যেটা এখনও ছুঁতে পারেনি কেউ। তাদের দুজন ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপে সেঞ্চুরি করেছেন- আলেক্স হেলস, আহমেদ শেহজাদ, রাইলি রুশো, গ্লেন ফিলিপস, তামিম ইকবাল, জস বাটলার, সুরেশ রায়না ও মাহেলা জয়াবর্ধনে।

চলুন তাদের ইনিংসগুলো এক নজরে দেখে নেওয়া যাক:-

ব্যাটসম্যান

ইনিংস

প্রতিপক্ষ

সাল

ব্রেন্ডন ম্যাককালাম (নিউ জিল্যান্ড)

১২৩ (৫৮)

বাংলাদেশ

২০১২

ক্রিস গেইল (উইন্ডিজ)

১১৭ (৫৭)

দক্ষিণ আফ্রিকা

২০০৭

আলেক্স হেলস (ইংল্যান্ড)

১১৬* (৬৪)

শ্রীলঙ্কা

২০১৪

আহমেদ শেহজাদ (পাকিস্তান)

১১১* (৬২)

বাংলাদেশ

২০১৪

রাইলি রুশো (দ. আফ্রিকা)

১০৯ (৫৬)

বাংলাদেশ

২০২২

গ্লেন ফিলিপস (নিউ জিল্যান্ড)

১০৪ (৬৭)

শ্রীলঙ্কা

২০২২

তামিম ইকবাল (বাংলাদেশ)

১০৩* (৬৩)

ওমান

২০১৬

জস বাটলার (ইংল্যান্ড)

১০১* (৬৭)

শ্রীলঙ্কা

২০২১

সুরেশ রায়না (ভারত)

১০১ (৬০)

দ. আফ্রিকা

২০১০

ক্রিস গেইল (উইন্ডিজ)

১০০* (৪৮)

ইংল্যান্ড

২০১৬

মাহেলা জয়াবর্ধনে (শ্রীলঙ্কা)

১০০ (৬৪)

জিম্বাবুয়ে

২০১০