মহিষ দেখতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
প্রতীকী ছবি
নোয়াখালীর সুবর্ণচরে বজ্রপাতে মো. চৌধুরী মিয়া (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।বুধবার (১৯ জুন) ভোরের দিকে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চর-আমিনুল হক গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত চৌধুরী মিয়া উপজেলার চরওয়াপদা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের চর-আমিনুল হক গ্রামের মৃত লেদু মিয়ার ছেলে।
স্থানীয় ইউপি সদস্য হাজী মো. আবুল কাশেম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, চৌধুরী মিয়া বাড়িতে ফজরের নামাজ পড়ে। এরপর জমিতে তার মহিষ দেখতে যায়। বজ্রপাতে সেখানেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউছার আলম ভূঁইয়া বলেন, বজ্রপাতে এক ব্যক্তি মারা গেছেন বলে শুনেছি। তবে বিষয়টি কেউই থানায় অবহিত করেনি।