খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

প্রতিকী ছবি

খাগড়াছড়ির দীঘিনালায় সড়ক দুর্ঘটনায় রাজীব শেখ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত রাজীব চট্টগ্রাম জোরালগঞ্জ এলাকার শাহ আলম শেখের ছেলে।

মঙ্গলবার (১৮ জুন) রাতে সাজেক থেকে মোটরসাইকেলে করে বন্ধুদের সঙ্গে ফেরার পথে দীঘিনালার মাইনী ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।জানা যায়, রাজীব সাজেক ঘুরে অন্য বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে করে ফিরছিলেন।

পথে দীঘিনালার মাইনী ব্রিজ পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হন। পরে দ্রুত তাকে উদ্ধার করে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে খাগড়াছড়ি সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।