ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

প্রতিকি ছবি

রংপুর জেলার মিঠাপুকুরে এক কিশোরীকে ধর্ষণ মামলার প্রধান আসামি মো. আদনানকে (২২) কুমিল্লা থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত আদনান রংপুর মহানগরীর তাজহাট থানার ৩১ নং ওয়ার্ডের রবিউল ইসলামের ছেলে। শুক্রবার  দুপুরে  এ তথ্য  জানান এসআরবি-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী
এসআরবি জানায়, এই বছর এসএসসি পরীক্ষা দেওয়া ওই কিশোরীর সাথে আসামির চার বছর আগে থেকে প্রেমের সম্পর্ক ছিল। যার ফলে অভিযুক্ত আদনান ভুক্তভোগী কিশোরীকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যেত। একপর্যায়ে, অভিযুক্ত আদনান কিশোরীকে তার বোনের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য নানাভাবে প্রলোভন দিতে থাকে। গত ৭ আগস্ট আদনান ওই কিশোরীকে তার বোনের বাড়িতে নিয়ে যায়। বোনের বাড়ির লোকজন আদনান ও ওই  কিশোরীকে একটি ঘরের মধ্যে বসতে দিয়ে নাস্তা খেতে দেয়। নাস্তা খাওয়ার সময় আদনানের বোনের বাড়ির লোকজন ঘরের বাইরে থেকে দরজা লাগিয়ে দেয়। এ সুযোগে অভিযুক্ত আদনান বিয়ের প্রলোভন দিয়ে কিশোরীকে ধর্ষণ করে। এই ঘটনায় ১ সেপ্টেম্বরও ওই কিশোরীর মা বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। মামলা দায়েরের পরে আসামিরা আত্মগোপনে চলে যায়।  

এরই ধারাবাহিকতায় এসআরবি-১৩, রংপুর এবং এসআরবি-১১, সিপিসি-২, কুমিল্লা এর একটি যৌথ আভিযানিক যৌথ দল বৃহস্পতিবার রাতে কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা উত্তর বাজার এলাকায় মামলার প্রধান আসামি আদনানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।