কু‌ড়িগ্রা‌মের রৌমারীতে ১২ জুয়া‌ড়ি গ্রেফতার

কু‌ড়িগ্রা‌মের রৌমারীতে ১২ জুয়া‌ড়ি গ্রেফতার

প্রতিকি ছবি

কুড়িগ্রামের রৌমারীতে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ১০ হাজার ৪০ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য জানিয়েছেন রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার রাসেল কবির। এর আগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ‌রাত সাড়ে ১১টার দিকে রৌমারী উপজেলার ঝগড়ারচর এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় রা‌তেই জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- ওহেদুজ্জামান ওরফে অমেল মিয়া (৩০), এরশাদুল (২৮), পাঞ্জু মিয়া (৩৫), মজিয়ার আলী (৩৩), মহিউদ্দিন (৫০), আনিছুর রহমান (২৭), মানিক মিয়া (৪৩), মানিক মিয়া ওরফে ফকির (২৮), ফরহাদ হোসেন (৪০), মঞ্জু মিয়া (৩২), হাসেম মিয়া (৫০) ও বাবুল মিয়া (৪৫)। তাদের সবার বাড়ি রৌমারী উপজেলার ঝগড়ারচর ও ঝগড়ারচর মাঝিপাড়া এলাকায়।

রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার রাসেল কবির বলেন, ‘জুয়ার বিরুদ্ধে আমাদের নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। চলতি মাসে জুয়া খেলার সময় এ নিয়ে মোট ২৯ জনকে গ্রেফতার করা হয়ে‌ছে