ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ

সংগৃহীত

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরার সঙ্গে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। নিউইয়র্ক স্থানীয় সময় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে এ সাক্ষাৎ হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

সাক্ষাৎকালে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে এবং বাংলাদেশ-ব্রাজিল সম্পর্কের ক্রমবর্ধমান গতিধারায় সন্তোষ প্রকাশ করে। তারা দ্বিপাক্ষিক সহযোগিতা—বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ, অর্থনৈতিক সম্পৃক্ততা এবং দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার ক্ষেত্রে আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন।

এ ছাড়া, উভয় পক্ষ উচ্চপর্যায়ের সফর বিনিময়ের গুরুত্বের ওপর জোর দেয় এবং নতুন ও উদীয়মান ক্ষেত্রগুলোতে পারস্পরিকভাবে লাভজনক সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি দুই দেশের মধ্যে জনগণের সঙ্গে জনগণের ও প্রাতিষ্ঠানিক যোগাযোগ আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা করেন।