নাসিরনগরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার দুপুরে উপজেলার গোকর্ণ ইউনিয়নের চৈয়ারকুড়ি সমাজকল্যাণ সংগঠনের কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চৈয়ারকুড়ি সমাজকল্যাণ সংগঠনের সভাপতি মো. খালেক মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও উপজেলা শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. মিছির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাতলপাড় ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ছায়েমা আক্তার।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি এ. কে. এম. খালেদ ও গোকর্ণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফারুক আহমেদ। এ ছাড়া প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. নেছার আহমেদ, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ ভূঁইয়া, শ্রমিক দল সভাপতি ইমরান ভূঁইয়াসহ স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া একজন, জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত দুজন এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত তিনজনসহ মোট ছয়জন কৃতী শিক্ষার্থীকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।