নৈরাজ্য সৃষ্টিকারীদের ছাড় নয়: আইসিটিমন্ত্রী

নৈরাজ্য সৃষ্টিকারীদের ছাড় নয়: আইসিটিমন্ত্রী

সংগৃহীত

ফকির মাহবুব আনাম বলেন, প্রধানমন্ত্রী সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন, নৈরাজ্যকারীদের ছাড় দেয়া হবে না। যারা গণতন্ত্র মানে না, জনগণকে সঙ্গে নিয়ে তাদের মোকাবেলা করা হবে। সাধারণ মানুষ শান্তি চায়। দেশে শান্তি ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব পদক্ষেপ জনগণকে সঙ্গে নিয়ে নেয়া হবে

দেশে নৈরাজ্য সৃষ্টিকারীদের কোনো ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে মোকাবেলা করা হবে।

শনিবার বিকালে টাঙ্গাইলের ধনবাড়ীতে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে আয়োজিত গণমিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

ফকির মাহবুব আনাম বলেন, প্রধানমন্ত্রী সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন, নৈরাজ্যকারীদের ছাড় দেয়া হবে না। যারা গণতন্ত্র মানে না, জনগণকে সঙ্গে নিয়ে তাদের মোকাবেলা করা হবে। সাধারণ মানুষ শান্তি চায়। দেশে শান্তি ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব পদক্ষেপ জনগণকে সঙ্গে নিয়ে নেয়া হবে।

ধনবাড়ী উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে গণমিছিলটি বের হয়ে ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়ক, ধনবাড়ী-তারাকান্দি আঞ্চলিক সড়ক ও বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে প্রতিবাদ সমাবেশে ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপির সভাপতি এস এম এ ছোবহান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

গণমিছিলে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।