দর্শনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আরিফুল গ্রেফতার

দর্শনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আরিফুল গ্রেফতার

সংগৃহীত ছবি

দর্শনা থানা এলাকায় রাতের আঁধারে নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মশাল মিছিল এবং সরকারবিরোধী কর্মকাণ্ডের ঘটনায় সন্ত্রাসী মামলার আসামি উপজেলা ছাত্রলীগ নেতা আরিফুল হোসেন আরিফ মল্লিককে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে দর্শনা পৌরসভার শ্যামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি দর্শনা পৌরসভার শ্যামপুর গ্রামের মৃত তনু মল্লিকের ছেলে ও দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সভাপতি।    

পুলিশ সূত্র জানিয়েছে, গত ৩ সেপ্টেম্বর রাতে দর্শনা থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি মশাল মিছিল করে। মিছিলে তারা সরকারবিরোধী ও সন্ত্রাসী কার্যক্রমের ঘোষণা দেয়। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ভাইরাল হলে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। পরের দিন দর্শনা থানার এক কর্মকর্তা বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখসহ ২৫-৩০ জন অজ্ঞাত ব্যক্তির নামে সরকারবিরোধী ও সন্ত্রাসী কার্যক্রম আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম আরিফ মল্লিককে গ্রেফতার করে পুলিশ।

দর্শনা থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, রোববার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা পৌর এলাকার শ্যামপুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দামুড়হুদা উপজেলা সভাপতি আরিফুল ইসলাম আরিফকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য সন্ত্রাসী ও নাশকতা প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।