আকিজ জুট মিলে চাকরি, আবেদন শেষ ১৮ অক্টোবর
ফাইল ছবি
আকিজ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অফিসার পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ০৩ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে আকিজ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: আকিজ গ্রুপ
পদের নাম: অফিসার
বিভাগ: (মার্কেট ডেভেলপমেন্ট) আকিজ জুট মিলস লিমিটেড
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা/ স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: সরবরাহ শৃঙ্খল, বাণিজ্য অথবা আমদানি-রপ্তানিতে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ থেকে ৭ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২৪ থেকে ২৮ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৮ অক্টোবর ২০২৬