ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত
প্রতিকী ছবি
সিরাজগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারে ৪ জন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
সোমবার (১৯ আগস্ট) ভোরে উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বাবা-মা ও দুই ছেলে। তারা রাজশাহী জেলার বাগমারা থানার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সলঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মো. তাজ উদ্দিন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে করেছেন।