সেন্ট্রাল ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে

সংগৃহীত

সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চলতি হিসাব বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির চলতি অর্থবছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১ টাকা ৭৯ পয়সা। আগের বছরের একই সময়ে এই মুনাফা ছিল ১ টাকা ৪৫ পয়সা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ৩৪ পয়সা বা ২৩ শতাংশ।

হিসাব বছরের শুধুমাত্র তৃতীয় প্রান্তিকে অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৭৬ পয়সা। আগের বছরের একই সময়ে এই মুনাফা ছিল ৫২ পয়সা। এক বছরের ব্যবধানে তৃতীয় প্রান্তিকে ইপিএস বেড়েছে ২৪ পয়সা বা ৪৬ শতাংশ।

গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য বা এনএভিপিএস দাঁড়িয়েছে ৫১ টাকা ৪৩ পয়সা।