বরিশাল জিলা স্কুলে ‘নজরুলবর্ষ’ উদযাপিত

বরিশাল জিলা স্কুলে ‘নজরুলবর্ষ’ উদযাপিত

সংগৃহীত

বরিশাল জিলা স্কুলে ‘নজরুলবর্ষ’ ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সকাল ১০টায় বরিশাল জিলা স্কুলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘নজরুলবর্ষ’ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. মামুন খন্দকার।

প্রধান অতিথি বলেন, সারা দেশজুড়ে বরিশাল জিলা স্কুলের সুনাম রয়েছে। এ স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা বর্তমানে দেশের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। এসময় তিনি শিক্ষার্থীদের ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দিতে তাদের পদাঙ্ক অনুসরণের আহ্বান জানান।

তিনি বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি অনীহা, অতিরিক্ত ডিভাইসমুখী প্রবণতা এবং মাদকের প্রতি আগ্রহ বাড়ছে। প্রযুক্তির অপব্যবহার এবং মাদকের বিষাক্ত থাবা কেড়ে নিচ্ছে তরুণ প্রজন্মের অপার সম্ভাবনা। এ ভয়াবহ বিপর্যয় থেকে শিক্ষার্থীদের রক্ষা করতে শিক্ষক ও অভিভাবকদের আরও বেশি আন্তরিক ও মনোযোগী হতে হবে।

বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আ. জব্বার, জিলা স্কুলের প্রভাতী শাখার সহকারী প্রধান শিক্ষক জেসমিন আরা এবং দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক ফারুক আলমসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।