ব্যাংকের পাওনা টাকা পরিশোধ না করায় মামলা, আদালতের পরোয়ানায় গ্রেফতার

ব্যাংকের পাওনা টাকা পরিশোধ না করায় মামলা, আদালতের পরোয়ানায় গ্রেফতার

ফাইল ছবি

ফেনীর ফুলগাজীতে ব্যাংকের পাওনা টাকা পরিশোধ না করায় দায়ের করা মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক নারী আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার ইয়াসমিন আক্তার উপজেলার আমজাদহাট ইউনিয়নের তারাকুছা গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, আমজাদহাটের ব্র্যাক ব্যাংকের ৬ লাখ ৪৩ হাজার ৩৭৫ টাকা ইয়াসমিন আক্তারের কাছে পাওনা রয়েছে। নির্ধারিত সময়ে ব্যাংকের ওই পাওনা পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে। পরে আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ফুলগাজীর নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

ফুলগাজী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নুরুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

পুলিশ জানায়, গ্রেফতার ইয়াসমিন আক্তারকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।