অমাবস্যার রাতে পরীর ছাদে চাঁদ!

অমাবস্যার রাতে পরীর ছাদে চাঁদ!

ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা পরীমনি সামাজিক মাধ্যমে প্রায়ই নিজের সুন্দর মুহূর্তগুলো তুলে ধরেন। সদ্য শরতের আবহে ‘তন্দ্রা বিলাস’ পড়েছেন, এবার বাগান বিলাসকে সঙ্গে নিয়ে করলেন চন্দ্র বিলাস!  

রাতের স্নিগ্ধ আবহে আকাশে ভেসে থাকা উজ্জ্বল চাঁদের দিকে হাত বাড়িয়ে পোজ দিয়েছেন পরীমনি। সামাজিক মাধ্যমে এমন কয়েকটি ছবির দেখা মিলল পরীমনির টাইমলাইনে।

দেখা যায়, ছাদের কোণে ফুটে থাকা বাগানবিলাস গাছের ফুলের পাশে বসে আছেন নায়িকা। ওপরে জ্বলজ্বলে পূর্ণ চাঁদ! ক্যাপশনে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের গানের পঙ্কতি- 'চাঁদের হাসি বাঁধ ভেঙেছে।' 

এমন দৃশ্য ও মুহূর্ত নজর কাড়বে যে কারও। তবে, অনুরাগী ও নেটিজেনদের তীব্র কৌতূহল যে প্রশ্ন তুলল এবার! 

পরীমনির এমন রূপসী আর আলোঝলমলে ছবি দেখে মুগ্ধ ভক্তরা হলেও পঞ্জিকা আর আকাশের হিসাব মেলাতে গিয়ে খটকা লেগেছে অনেকেরই। কারণ বাস্তবতা বলছে ভিন্ন কথা। এ মুহূর্তে ঢাকা কিংবা বাংলাদেশের কোনো স্থানের আকাশেই কিন্তু এমন পূর্ণাঙ্গ বা উজ্জ্বল চাঁদের দেখা মিলছে না; বরং এখন চলছে অমাবস্যার সময়।

তাই, আকাশে চাঁদের এমন উপস্থিতি না থাকায় কমেন্ট বক্সে রসিকতায় মেতে উঠেছেন নেটিজেনরা।

এক নেটিজেন বিস্ময় প্রকাশ করে লিখেছেন, 'এখন তো অমাবস্যা!' অন্য একজন লিখেছেন, 'আমি তো আকাশে কোনো চাঁদ দেখছি না'। 

তবে নজর যে শুধু চাঁদেই পড়েছে, তা নয়। খোদ পরীর ওপরই একই নজর অনুরাগীদের! একজনের মন্তব্য, 'চাঁদ কোথায়? আমি তো পরী দেখতে পাচ্ছি'। আরেকজন লিখেছেন, 'পরীর চাঁদের চাইতেও সুন্দর তুমি'।

তবে ধারণা করা হচ্ছে, ছবিগুলো বেশ কদিন আগের, যখন আকাশে পূর্ণিমা ছিল। যদিও কবে তোলা, তা উল্লেখ করেননি নায়িকা।