চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রতিকি ছবি

 

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বন্ধ একটি কারখানা থেকে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সাইমুন হোসেন (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের কারখানায় এ ঘটনা ঘটে। সাইমুন হোসেন উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ভায়েরখীল এলাকার লোকমান হোসেনের ছেলে।

সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলাম বলেন, ভোরে কারখানাটিতে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ কারখানার ভেতর থেকে তার লাশ উদ্ধার করে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।