চুয়াডাঙ্গা সীমান্তে কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১

চুয়াডাঙ্গা সীমান্তে কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১

ছবিঃ সংগৃহিত।

চুয়াডাঙ্গা সীমান্তে ভারতে পাচারের সময় চারটি স্বর্ণের বার সহ এক মোঃ সেলিম (৩৫) নামে এক চোরাকারবারী কে আটক করেছে বিজিবি। জীবননগরে সীমান্তে অভিযান চালায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ।

রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে জীবননগর সীমান্ত ইউনিয়নের গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার গয়েশপুর যাত্রী ছাউনি থেকে তাকে আটক করে । আটককৃত স্বর্ণের বারের বাজার মূল্য এক কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।

আটককৃত আসামী মোঃ সেলিম জীবননগর উপজেলার ধোপাখালী গ্রামের সরদার পাড়ার মোঃ বাবর আলীর ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, রবিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীন গয়েশপুর বিওপির কর্মরত হাবিলদার মোঃ ইছাব্বর আলীর নেতৃত্বে একটি বিশেষ টহলদল গয়েশপুর যাত্রী ছাউনিতে অভিযান চালায়। এ সময় স্বর্ণ বহনের সন্দেহে মোঃ সেলিমকে আটক করা হয়।

পরে মহেশপুর ব্যাটালিয়ন সদর থেকে সহকারী পরিচালক মোঃ মুন্সি ইমদাদুর রহমান ঘটনাস্থলে পৌঁছালে তার উপস্থিতিতে আটক ব্যক্তিকে তল্লাশি করা হয়।

এ সময় তার কাছ থেকে চার পিস স্বর্ণের বার, যার প্রাথমিক ওজন প্রায় ৫০০.৭৬ গ্রাম বলে উল্লেখ করা হয়েছে, এবং একটি ব্যাটারিচালিত অটোভ্যান জব্দ করা হয়।

বিজিবি জানায়, আটক ব্যক্তিকে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে এবং উদ্ধার করা স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।