খাগড়াছড়িতে জেলা পরিষদের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান
ছবি: সংগৃহীত
খাগড়াছড়িতে জেলা পরিষদের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
সোমবার বিকেলে টাউন হলে বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটির সভাপতি ওয়াদুদ ভুঁইয়া। তিনি শিক্ষার্থীদের হাতে বৃত্তির নগদ অর্থ তুলে দেন। জেলা পরিষদ এবার ৪২০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে।