ব্রাদার্সের জয়, রহমতগঞ্জের হার
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ফেডারেশন কাপের ম্যাচে ফকিরেরপুল ইয়ংমেন্সকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। দিনের অন্য ম্যাচে রহমতহঞ্জের বিপক্ষে ৩-১ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছেন চট্টগ্রাম সিটি এফসি।
মঙ্গলবার মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে সুলায়মান সিল্লার গোলে লিড নেয় ফকিরেরপুল ইয়ংমেন্স। বিরতির পর ব্রাদার্স ঘুরে দাড়ালেও হার ঠেকানো সম্ভব হয়নি।
বদলি হিসেবে নেমে জোড়া গোল করেন আবদুল হালিম। এক গোল করে করেছেন থিয়াগো দ্য সিলভা ও সৈয়দ আলী রেজা। শুরুটা হতাশার হলেও শেষটা ভালো হয়েছে ব্রাদার্সের। প্রথম ম্যাচে রহমতগঞ্জের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল ব্রাদার্স। দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠল গোপীবাগের দলটি।
ফুটবল লিগে টানা তিন ম্যাচে হারের পর ফেডারেশন কাপের প্রথম ম্যাচেও জয় পায়নি চট্টগ্রাম সিটি। আজ রহমতগঞ্জকে হারিয়ে আসে কাঙ্ক্ষিত জয়। রহমতগঞ্জকে ৩-১ গোলে হারায় তারা। ব্রাদার্সের সমান চার পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে নবাগত ক্লাবটি।