কলাপাড়ায় ইয়াবাসহ যুবক আটক

কলাপাড়ায় ইয়াবাসহ যুবক আটক

প্রতিকি ছবি

পটুয়াখালীর কলাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস টিম অভিযান চালিয়ে ২৮৬ পিস ইয়াবাসহ মো.রাসেল (৩২) নামের এক যুবককে আটক করেছে। সোমবার রাত সাড়ে ৯টায় উপজেলার ধুলাসার ইউনিয়নের চর ধুলাসারের গঙ্গামতি এলাকা থেকে তাকে আটক করে। 

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক উপস্থিত ছিলেন। তিনি জানান, মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর আওতায় তার বিরুদ্ধে মহিপুর থানায় মাদক মামলা হয়েছে। মাদক নিয়ন্ত্রণ অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয় এলাকার সকলের সতর্ক হতে হবে এবং প্রশাসনকে সহযোগিতা করতে হবে। 

মহিপুর থানার ওসি মো. শামীম হাওলাদার জানান, রাসেলের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।