পিরোজপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে আলোচনা সভা
সংগৃহীত
‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়ার আয়োজন করা হয়।
মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতাউর রব্বী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শরিফুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিএনপির উপজেলার নেতাকর্মী, পুলিশ সদস্য, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সফিকুল ইসলাম বলেন, দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতাউর রব্বী বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি ও জনসচেতনতা বাড়ানো জরুরি। দুর্যোগের সময় জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন থাকতে হবে। পাশাপাশি যেকোনো দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ ও কার্যকর প্রস্তুতি প্রয়োজন।