ডিবিএইচ ফাইন্যান্সের মুনাফা বেড়েছে
ফাইল ছবি
শেয়ারবাজারে তালিকাভুক্ত ডিবিএইচ ফাইন্যান্স ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ৯ মাসে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে।
বুধবার (১৪ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রথম ৯ মাসে ইপিএস হয়েছে ৩ টাকা ৯৮ পয়সা। আগের বছরের একই সময়ে মুনাফা ছিল ৩ টাকা ৬৭ পয়সা। এক বছরের ব্যবধানে ইপিএস ৩১ পয়সা বা প্রায় ৮ শতাংশ বেড়েছে।
তবে, তৃতীয় প্রান্তিকে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটির ইপিএস কমে ১ টাকা ২৪ পয়সায় দাঁড়িয়েছে। গত বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৬০ পয়সা। আলোচ্য সময়ের ব্যবধানে তৃতীয় প্রান্তিকে ইপিএস ৩৬ পয়সা বা সাড়ে ২২ শতাংশ কমেছে।
গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ৫২ টাকা ৩ পয়সা।