ইরানে পারমাণবিক বোমা হামলার বিষয়ে যা বললেন ট্রাম্প

ইরানে পারমাণবিক বোমা হামলার বিষয়ে যা বললেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের এ ধরনের অস্ত্রের প্রয়োজন নেই। পাশাপাশি তিনি জোর দিয়ে বলেন, ‘মাদার অব অল বম্বস’ কোনো পারমাণবিক অস্ত্র নয়।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়, তার প্রশাসন কি ইরানের বিরুদ্ধে পারমাণবিক বোমা ব্যবহারের কথা বিবেচনা করছে? জবাবে ট্রাম্প স্পষ্ট করেন, এটি একটি প্রচলিত (নন-নিউক্লিয়ার) অস্ত্র।

ট্রাম্প বলেন, ‘মাদার অব অল বম্বস’ কোনো পারমাণবিক অস্ত্র নয়। এটি কেবল অত্যন্ত বড় আকারের একটি বোমা। ’মাদার অব অল বম্বস’ একটি বিশাল বোমা ঠিকই, তবে এটি পারমাণবিক নয়।

ট্রাম্প পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা উড়িয়ে দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের এমন অস্ত্রের আশ্রয় নেওয়ার কোনো প্রয়োজন নেই।

তিনি বলেন, ‘না, আমি পারমাণবিক অস্ত্র ব্যবহার করব না। আমাদের তা করার প্রয়োজন নেই।’

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তিনি বিশ্বাস করেন কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘সত্যি বলতে, আমি কাউকেই বিশ্বাস করি না।’

তিনি আরও বলেন, ‘আমি কাউকে বিশ্বাস করি না। রাজনীতির জগতে আমি কাউকেই বিশ্বাস করি না।’ সূত্র: আনাদোলু