বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু আজ

বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু আজ

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ মহিলা-২৩ আসনের সংরক্ষিত নারী আসনে উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের ফরম উত্তোলন ও জমা দেওয়ার সময়সূচি ঘোষণা করেছে বিএনপি। আজ শুক্রবার থেকে মনোনয়নপ্রত্যাশীরা ফরম সংগ্রহ করতে পারবেন।

 

বৃহস্পতিবার বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ নভেম্বর, বৃহস্পতিবার এ উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী নারী প্রার্থীরা ১৬ অক্টোবর থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন। সংগৃহীত ফরম পূরণ করে আগামী ১৭ অক্টোবর একই স্থানে সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে জমা দিতে হবে।