সিলেটে নৈশ প্রহরীর মরদেহ উদ্ধার
প্রতিকি ছবি
সিলেটে নির্মাণাধীন একটি বাসার ছাদ থেকে রফান আলী (৬০) নামে এক নৈশ প্রহরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ১৩ শ্রমিককে আটক করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকালে শাহপরাণ (রহ.) থানাধীন খাদিমপাড়া ৪ নম্বর সড়কে নূর প্যালেসের চতুর্থ তলার ছাদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
মৃত ইরফান আলী গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের নয়াগ্রামের বাসিন্দা। তিনি ওই নির্মাণাধীন ভবনে প্রায় আড়াই বছর ধরে নৈশ প্রহরীর দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ জানিয়েছে, নিহতের মাথা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ভবনে কর্মরত ১৩ জন শ্রমিককে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি হাতুড়ি ও লোহার রড উদ্ধার করেছে পুলিশ।
শাহপরাণ (রহ.) থানার ওসি ফেরদৌস আহমেদ জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে ভবনে কর্মরত ১৩ শ্রমিককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এর সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানে হয়েছে।