পাকিস্তানে বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধি দল

পাকিস্তানে বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধি দল

ফাইল ছবি

বাংলাদেশ থেকে ১৫ সদস্যের একটি সাংস্কৃতিক প্রতিনিধি দল পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছেছে। এদের মধ্যে রয়েছেন সঙ্গীতশিল্পী, নৃত্যশিল্পী, কণ্ঠশিল্পী এবং বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি।

শুক্রবার (১৫ অক্টোবর)  ঢাকার পাকিস্তান হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

বার্তায় বলা হয় সফরকালে শিল্পীরা ‘পাকিস্তান ন্যাশনাল কাউন্সিল অফ দ্য আর্টস’ এবং ‘লোক ভিরসা’-তে নিজেদের পরিবেশনার মাধ্যমে বাংলাদেশি সংস্কৃতি তুলে ধরবেন।

দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়কে উৎসাহিত করার লক্ষ্যে পাকিস্তানের  প্রধানমন্ত্রী মুহাম্মদ  শেহবাজ শরিফের সিদ্ধান্তের অংশ হিসেবে এই সফরের আয়োজন করা হয়েছে। এ বিষয়ে গত বছর পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর ইসহাক দার বাংলাদেশ সফরকালে একটি ‘সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি’ স্বাক্ষরিত হয়েছিল।