নারায়ণগঞ্জে চর্মকার সম্প্রদায়ের দুর্গোৎসবের উদ্বোধন
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জ নগরের চাষাঢ়ায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে চর্মকার সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব। গত পাঁচ বছরের ধারাবাহিকতায় এবারও হকার্স মার্কেটের পেছনে রবিদাসপাড়া এলাকায় পৃথকভাবে দুর্গাপূজার আয়োজন করেছেন সম্প্রদায়ের সদস্যরা। আয়োজনে সার্বিক সহযোগিতা করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে রবিদাসপাড়ার মাঠে পূজা-অর্চনার মধ্য দিয়ে দুর্গোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুগ্ম সচিব প্রাণ গোপাল দাস, রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ একানন্দ মহারাজ ও বিএনপি নেতা মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।
উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে চর্মকার সম্প্রদায়ের সদস্যদের হাতে উপহারসামগ্রী তুলে দেন মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিকিৎসক আশিষ কুমার দে, আইনজীবী মনিকা দেবী, নারায়ণ রবিদাস, বিএনপি নেতা আনোয়ার মাহমুদ বকুল, জয়নাল আবেদীন, নাজমুল কবির নাহিদ, শওকত খন্দকার, আনিসুর রহমান নিক্সন, আফজাল হোসেন, রানা মুন্সি, মনির আহমেদ রাসেল, মিঠু, মুসা, ইমন, কুতুবউদ্দিন, মাসুদ খন্দকার, রাজিব মিয়াসহ পূজা উদযাপন কমিটির সদস্যরা।