চট্টগ্রামে ইয়াবাসহ বিক্রেতা গ্রেফতার

চট্টগ্রামে ইয়াবাসহ বিক্রেতা গ্রেফতার

প্রতিকি ছবি

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ৪’শ পিস ইয়াবাসহ নুর মোহাম্মদ (৫০) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে বোয়ালখালী পৌরসভার কালুরঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত নুর মোহাম্মদ কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কুতুবজুম ইউনিয়নের বাসিন্দা।

বোয়ালখালী থানার ওসি মোজাফফর হোসেন জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে অভিযুক্ত নুর মোহাম্মদকে তল্লাশি করলে তার কাছে পলিথিনে মোড়ানো ৪’শ পিস ইয়াবা পাওয়া যায়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।