নাটোরে বিদ্যালয় ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
সংগৃহীত
নাটোর নলডাঙ্গা উপজেলায় আজ মাধনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
এককোটি ২৫ লাখ টাকা ব্যয়ে বিদ্যালয়ের একাডেমিক ভবনের সম্প্রসারিত দ্বিতীয় ও তৃতীয় তলার নির্মাণ কাজ বাস্তবায়ন করছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।
শনিবার জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
পরে এ উপলক্ষে মাধনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফেরদৌসী বেগমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
এ সময় নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি’র আহ্বায়ক রহিম নেওয়াজ এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।