বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ আটক ১

বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ আটক ১

প্রতিকী ছবি

বরিশালের মুলাদী উপজেলায় ৫০০ পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।সকালে পরিচালিত অভিযানে আটক আব্দুল হক (৩৫) উপজেলার ষোলঘর এলাকার মোসলেম খানের ছেলে।  

মুলাদী থানার ওসি কেএম সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চর মালিয়া বেপারীর হাট লঞ্চঘাট এলাকায় অভিযান করে থানার একটি দল। এ সময় টোল ঘর থেকে আব্দুল হককে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশী করে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। পরে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।