দেশের সকল নাগরিকের অধিকার সমান থাকবে : শামা ওবায়েদ

দেশের সকল নাগরিকের অধিকার সমান থাকবে : শামা ওবায়েদ

সংগৃহীত ছবি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ  বলেছেন, বহুদিন পরে বাংলাদেশ একটি গণতান্ত্রিক সরকার আজ প্রতিষ্ঠিত। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিএনপি সরকার অঙ্গীকারবদ্ধ যে, আমাদের দেশে কোনো সংখ্যালঘু শব্দ থাকবে না। আমাদের প্রত্যেক নাগরিকের সমান অধিকার থাকবে। আমরা সমান অধিকার নিয়েই আমাদের সকল ধর্মীয় অনুষ্ঠান আমরা সকলে মিলে একসাথে ভাই-ভাই, ভাই-বোন হয়ে পালন করবো। আনন্দটা আমরা ভাগাভাগি করে নেব।  

রবিবার রাত সাড়ে নয়টার দিকে নগরকান্দা উপজেলার চরযশোরদি ইউনিয়নের চাঁদহাট গ্রামের কানাইলাল সরকারের বাড়ির দুর্গা মন্দির পরিদর্শন কালে উপস্থিত ব্যক্তিদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন। সভা পরিচালনা করেন নগরকান্দা উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল। 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ  বক্তব্যের শুরুতেই উপস্থিত সনাতন  ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেন, ' আপনারা কি নির্ভয়ে শারদীয় দুর্গাপূজা পালন করতে পারছেন।? ' 
উপস্থিত সনাতন ধর্মাবলম্বীরা এক বাক্যে উত্তর দেন,  জ্বি, পারছি 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী সনাতন ধর্মাবলম্বীদের অভয় দিয়ে বলেন, আপনাদের ভয় পাওয়ার কোন কারণ নেই। আমার বাবা যতদিন বেঁচেছিলেন নগরকান্দা ও সালথায় দলমত ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই যেন সমান অধিকার পায়, সেটা উনি নিশ্চিত করার চেষ্টা করেছেন। 

লাকাবাসী ও বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এলাকার জনগণ ও বিএনপির নেতারা ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়নে কাজ করবেন। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন, নগরকান্দা সার্কেলের সহকারি পুলিশ সুপার মোহাম্মদ আল ফাহাদ,  নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসুল সামদানী আজাদ, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফসহ আরও অনেকে।