মোটরসাইকেল চোরচক্রের ছয়জন গ্রেপ্তার

মোটরসাইকেল চোরচক্রের ছয়জন গ্রেপ্তার

প্রতীকী ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল চুরির অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিরা সঙ্গবদ্ধ অপরাধ চক্রের সদস্য।

 

অটোরিকশায় ঘুরে ঘুরে মোটরসাইকেল চুরি ও ছিনতাই করত তারা। গ্রেপ্তাকৃতরা হলো রাশেদুল ইসলাম ওরফে রফিক ওরফে রাসেল, আমির ফয়সাল ওরফে রাব্বি, জাহাঙ্গীর আলম পাপ্পু, মো. ফয়সাল,  মো. সৌরভ ও মোজাম্মেল হক মাসুম। তাদের কাছ থেকে চুরি হওয়া ৯টি মোটরসাইকেল, লক খোলার দুটি বিশেষ চাবি ও চুরির কাজে ব্যবহূত একটি অটোরিকশা জব্দ করা হয়।

রবিবার (১৮ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম।